Logo
Logo
×

স্বদেশ

‘আমরা মানুষকে সুরক্ষিত করার জন্য নানা ব্যবস্থা নিয়েছি’

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১১:৪৪ এএম

‘আমরা মানুষকে সুরক্ষিত করার জন্য নানা ব্যবস্থা নিয়েছি’
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাস থেকে মানুষকে সুরক্ষিত রাখতে আমরা নানা ব্যবস্থা নিয়েছি। ডাক্তার-নার্সরা রোগি দেখার জন্য যে জিনিসপত্র ব্যবহার করা দরকার সেগুলো যদি সবাই মিলে যত্রতত্র ব্যবহার করতে শুরু করে তাহলে আমরা ডাক্তার-নার্সদের দেব কীভাবে। চিকিৎসক এবং নার্সদের সুরক্ষা সরঞ্জাম অন্যদের ব্যবহার না করার ভিডিও কনফারেন্সে পরামর্শ  দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


সোমবার (২০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।


প্রধামন্ত্রী বলেন, ‘আমরা মানুষকে সুরক্ষিত করার জন্য নানা ব্যবস্থা নিয়েছি। ডাক্তার, নার্সদের শুরুর দিকেই ট্রেনিং দেওয়া হয়েছে। ডাক্তারদেরকেও এ ব্যাপারে সচেতন করা হয়েছে। তাদের জীবন সুরক্ষিত রাখার জন্য পিপিইসহ অন্যান্য মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে গ্লাভস, ক্যাপ, জুতা সংগ্রহ করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘একটা জিনিস লক্ষ্য রাখবেন, যারা ডাক্তার-নার্স রোগী দেখেন, যারা করোনাভাইরাসে অসুস্থ রোগী দেখেন, সেই রোগীদের দেখার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা দরকার সেগুলো যদি সবাই মিলে যত্রতত্র ব্যবহার করতে শুরু করে তাহলে আমরা ডাক্তার-নার্সদের দেব কীভাবে। সেটাও একটা প্রশ্ন দেখা যায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেকে নিজেই সুরক্ষিত করতে হবে। অনেকে যথাযথভাবে নির্দেশনাগুলো মানতে চাইছেন না। ফলে অনেকে সংক্রমিত হয়ে যাচ্ছেন।


এদিকে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। সর্বমোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন