Logo
Logo
×

স্বদেশ

দেশে করোনায় প্রাণহানি আরও ৭ জন, আক্রান্ত বেড়ে ২৪৫৬ জন

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৩:৩৪ পিএম

দেশে করোনায় প্রাণহানি আরও ৭ জন, আক্রান্ত বেড়ে ২৪৫৬ জন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।


রোববার (১৯ এপ্রিল) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।


এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের (এমআইএস) পরিচালক ড. মো. হাবিবুর রহমান অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।


স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয়জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২ হাজার ৬৩৪ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জনের।


বিশেষজ্ঞদের বরাত দিয়ে করোনার চিকিৎসায় অক্সিজেনের ওপর জোর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘দেশের সব হাসপাতাল মিলে ১০ হাজার অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে। আরো তিন হাজার সিলিন্ডার কেনা হচ্ছে।’


ভেন্টিশেলনে তেমন একটা সুফল পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘নয়জনকে ভেন্টিলেশনে রাখা হলেও তাদের মধ্যে আটজনই মারা যান।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ, ৩৪ শতাংশ নারী। বয়সের হিসাবে ৩১ থেকে ৩৪ এর মধ্যে ২৩ দশমিক ৪ শতাংশ, ২১ থেকে ৩০ এর মধ্যে ২২ দশমিক ৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে ঢাকার ৪৪ শতাংশ, নারায়ণগঞ্জের ৩১ শতাংশ ও ২৫ শতাংশ দেশের অন্যান্য জায়গায়। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয় ৫২ জনকে। মোট আইসোলেশনে আছে ৬৪০ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন