যুগের চিন্তা রিপোর্ট: করোনা মোকাবেলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব পার-১ উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিএসএমএমইউ'র সাবেক উপাচার্য ভাইরোলজি অধ্যাপক ডা: নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা: এ কে আজাদ খান, সিনিয়ার প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহলা খাতুন, বিএসএমএমইউ গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান ও প্রাক্তন ভিসি প্রফেসর ডা: মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ'র সাবেক উপাচার্য নাক কান গলা বিশেষজ্ঞ প্রফেসর ডা: প্রাণ গোপাল দত্ত,স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ডা: ইকবাল আর্সলান, সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ওজিএসবি সাবেক সভাপতি প্রফেসর ডা: রওশন আরা বেগম, আইসিডিডিআরবির ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চ সিনেমার পরিচালক ডাক্তার শামস এল আরেফিন, সিনিয়র এনেসথেলজিস্ট প্রফেসর ডা: খলিলুর রহমান, সিনিয়র মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডা: তারিকুল ইসলাম, বিএসএমএমইউ এর মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা: হুমায়ুন সাত্তার,জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মোঃ গোলাম মোস্তফা, আইইডিসিআর এর সাবেক পরিচালক প্রফেসর ডা: মাহমুদুর রহমান ওজাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা: মোহাম্মদ আবদুল মুহিত।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন।
বৈশ্বিক মহামারিতে বাংলাদেশে গত ৮ মার্চ হতে এ পর্যন্ত ২ হাজার ১৪৪ জন আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে ৮৪ জন। আর সুস্থ হয়েছেন ৬৬ জন। আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ার মধ্যে এই পরামর্শক কমিটি গঠন করলো সরকার।


