Logo
Logo
×

স্বদেশ

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মী

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৮:২৩ পিএম

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মী
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: দেশে চলমান করোনা পরিস্থিতির উপেক্ষা করে নারায়ণগঞ্জে কর্মরত দুই গার্মেন্টস কর্মী পালিযে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুর্গাপরে প্রেমিকের বাড়িতে উঠেছে। এ খবর জানাজানি হলে এরাকাবাসী দুই প্রেমিক যুগলকে বিয়ে বদলে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে। যেহেতু তারা সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নারায়ণগঞ্জ থেকে এসেছে সেহেতু তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলে এলাকাবাসী।


সরকারি ছুটি ঘোষণা হলে সেখান থেকে তারা পালিয়ে ছেলের বাড়ি নবীগঞ্জের দূর্গাপুরে চলে আসেন। তারা কোর্ট ম্যারেজও করেন। সামাজিকভাবে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিয়ের আয়োজন করে ছেলের বাড়িতে। এতে বাধা দেয় এলাকাবাসী।


আজ শনিবার (১৮ এপ্রিল) মিটিং করে তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। কোয়ারেন্টিন শেষে আগামী ৩০ এপ্রিল তাদের বিয়ে ধর্মীয় শাস্ত্র মতে অনাড়ম্বরভাবে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হব বলে সিদ্ধান্ত হয়।


এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন, ‘আমি বিষয়টি জানার পরপরই পদক্ষেপ নিয়ে জরুরি ভিত্তিতে তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠাই। শেষে দুই পক্ষের সমঝোতায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে সামাজিক দূরত্ব মেনে অনাড়ম্বরভাবে বিয়ের অনুষ্ঠান হতে পারে।’


পরিবার সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কানাই দাশের ছেলের সুধাংশুর সঙ্গে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। নারায়ণগঞ্জের একই গার্মেন্টসে কাজের কারণে তাদের মধ্যে পরিচয় হয়। চাকরির সুবাদে তারা দুজনই নারায়ণগঞ্জে থাকতেন। সেখানে কাছাকাছি বাসায় ভাড়া থাকতেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন