Logo
Logo
×

স্বদেশ

 ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৬ জন

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০২:৫৭ পিএম

 ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৬ জন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মারা গেছেন। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪ জনের। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩০৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ১৪৪ জনে।

 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

 

মীরজাদী সেব্রিনা বলেন, ‘বর্তমানের আইসিউইতে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আটজন এ পর্যন্ত মোট সুস্থ হলো ৬৬ জন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ৬০ বছরের উপরে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন ঢাকার, দুইজন নারায়ণগঞ্জের ও একজন সাভারের।’


তিনি বলেন, ‘মোট আক্রান্তদের ২৭ ভাগের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। ৩১-৪০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ ভাগ রয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও বাকিরা নারী।’


তিনি জানান, এলাকা ভিত্তিক হিসাবে সব থেকে বেশি আক্রান্ত ঢাকা শহরে ৩২ ভাগ। তার পর যথাক্রমে রয়েছে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ।


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ১১৪ জনের। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ১৯১ জনের। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৬ জনকে। মোট আইসোলেশনে আছে ৫৯৯ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন