Logo
Logo
×

স্বদেশ

রাজধানীতে আজ থেকে কঠোর হচ্ছে ডিএমপি

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১০:৫৫ এএম

রাজধানীতে আজ থেকে কঠোর হচ্ছে ডিএমপি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আজ (শনিবার) থেকে কঠোর ভূমিকায় থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।


১৭ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।


ঢাকায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনা মোকাবিলায় দেশের পুলিশের কাজের তালিকা অনেক। যেমন সংক্রমণ ছড়ানো ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, সুরক্ষাসামগ্রী বিতরণ করা, চিকিৎসা না পেয়ে থানায় হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, লকডাউন এলাকায় মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন