Logo
Logo
×

স্বদেশ

বাড়ীওয়ালার মৃত্যুর খবরে পালালো ভাড়াটিয়ারা

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৯:২৪ পিএম

বাড়ীওয়ালার মৃত্যুর খবরে পালালো ভাড়াটিয়ারা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: রাজধানীর মীরহাজীরবাগে জ্বর, শ্বাস কষ্টে বাড়িওয়ালার মৃত্যুর খবর শুনে ওই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ভাড়াটিয়ারা। সারাদেশ লকডাউনের মধ্যেও ভাড়াটিয়ারা কোথায় পালিয়ে গেলেন এলাকায় এনিয়ে চলছে আলোচনা। একই সাথে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।


জানা গেছে, মীরহাজীরবাগে চৌরাস্তার কাছে ওয়াসা রোডে (পাইপ রাস্তা) আলতাফ ভবনের মালিকের স্ত্রী কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার বিকালের দিকে তার অবস্থার অবনতি হয়। পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে রওনা হন। কিন্তু পথেই তিনি মারা যান। তবে হাসপাতালে না গিয়ে পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে ফিরিয়ে আনেন। পরবর্তীতে তড়িঘড়ি করে রাতেই লাশ দাফন করেন। এ ব্যাপারে নিহতের পরিবার মুখ খুলেনি। এ ঘটনা বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে জানাজানি হলে তারা আতঙ্কিত হয়ে ওই রাতেই বাসা ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে তারা লকডাউনের মধ্যে কিভাবে এলাকা ছেড়েছেন সে রহস্য অজানা।


এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৬৬ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে এক হাজার ৮৩৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৭৫। আক্রান্তদের মধ্যে আরও নয়জন সুস্থ হয়ে উঠেছেন, ফলে মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন