Logo
Logo
×

স্বদেশ

মুক্তিযোদ্ধা মন্ত্রীর গানম্যানের বন্দুকের গুলিতে যুবক নিহত

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১০:৫৭ এএম

মুক্তিযোদ্ধা মন্ত্রীর গানম্যানের বন্দুকের গুলিতে যুবক নিহত
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিয্দ্ধুবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমারের বন্দুকের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় মহিম উদ্দিন (৩২) নামে আরো একজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. শহিদ (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে।


ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, হত্যাকারী ও হতাহতরা বন্ধু। বৃহস্পতিবার রাতেও কুতুবদিয়ায় স্থানীয় একটি পতিত জমিতে বসে তারা আড্ডা দেন। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে অথবা নেশাগ্রস্ত অবস্থায় কিশোর নিজের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকের ডান পাশে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটের এক পাশে গুলি লাগে। গানম্যান কিশোর পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন