Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় ত্রাণের দাবীতে মানববন্ধন

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৫:৫৬ পিএম

ডেমরায় ত্রাণের দাবীতে মানববন্ধন
Swapno

ডেমরা (যুগের চিন্তা ২৪) : কোভিড- ১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে ডেমরায় মানববন্ধন করেছে সিএনজি চালক ও শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ডিএসসিসির ৬৬নং ওয়ার্ডের ডগাইর পূর্ব পাড়া মদিনাবাগ এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। 

এসময় সিএনজি চালক ও শ্রমিকেরা ত্রাণ সমাগ্রী পাওয়া জন্য জননেত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্ত্ববানদের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন এলাকার অসংখ্য পরিবার কোভিড- ১৯ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অসহায় ভাবে জীবন যাপন করছেন। 

এমতাবস্থায় এ সকল দুঃখী মানুষদের প্রতি সাহায্যের হাত প্রসারিত না করলে তারা আরোও সীমাহীন কষ্টে পরিণত হবে। সুতরাং আমরা দূর্যোগ মুহুর্তে সরকারসহ সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। নতুবা আমাদের সকলকে না খেয়ে অনাহারে অধহারে জীবন যাপন করতে হবে। 

তারা আরোও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত জনবান্ধব সরকার। দেশের সর্বত্রই সরকারি ভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এলাকার অসহায় মানুষেরা এ পর্যন্ত সরকারী ভাবে কোন ত্রাণ সহায়তা পায়নি। 

প্রধানমন্ত্রী আপনি আমাদের পাশে দাঁড়িয়ে এ অসহায় মানুষদের বাঁচাতে জরুরি ব্যবস্থা গ্রহণ করুন। এটাই আপনার কাছে আমাদের আবেদন। 


মোঃ আকরাম হোসেন খোকন এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন খালেকুর রহমান সোহেল, মোঃ লিটন, জাহাঙ্গীর আলম, মোঃ জীবন, শাহআলমসহ এলাকার প্রায় ২ শতাধিক সিএসজি চালক ও শ্রমিকবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন