Logo
Logo
×

স্বদেশ

মৃত্যু ও শনাক্ত রেকর্ড

দেশে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪১

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৩:৪২ পিএম

দেশে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪১
Swapno


যুগের চিন্তা রিপোট: মহামারি করোনাভাইরাসে দেশে করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনে এত মৃত্যু-আক্রান্ত শনাক্ত আর হয়নি, যেটা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


তিনি জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুই হাজার ১৯টি নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ১৬ হাজার ৮৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৬০।


ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে আমরা নমুনা সংগ্রহ করেছি দুই হাজার ১৩৫টি। এরমধ্যে দুই হাজার ১৯টি পরীক্ষা করা হয়েছে।  এছাড়া আজ নমুনা সংগ্রহের হার গতকালের চেয়ে চার শতাংশ বেশি। একইসঙ্গে আজ নমুনা পরীক্ষার হার ১৬ শতাংশ বেশি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন