Logo
Logo
×

স্বদেশ

বক্স খাটের ভিতরে টিসিবির ১২৩৮ লিটার তেল উদ্ধার

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০২:৫৪ পিএম

বক্স খাটের ভিতরে টিসিবির ১২৩৮ লিটার তেল উদ্ধার
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা টিসিবির ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় হানিফ মিয়া ও লাল মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে।


গতকাল বুধবার (১৫ এপ্রিল) রংপুরের পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। টিসিবির এসব ভোজ্যতেল উদ্ধার করেছেন রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার। 


পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রি করছে। কিন্তু রংপুর নগরের কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তা মজুত করে রাখছেন। তাদের বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। 


রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, গতকাল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই বাড়ির বক্স খাটের ভেতরে রাখা টিসিবির সিল মারা ৫ লিটারের ১৪৪টি ও ২ লিটার তেলের ২৫৯টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সয়াবিন তেলের আনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন