Logo
Logo
×

স্বদেশ

‘ডাক্তাদের হুমকি দেওয়া বাড়িওয়ালাদের সম্পদের হিসাব নেয়া হবে’

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০২:৪৪ পিএম

‘ডাক্তাদের হুমকি দেওয়া বাড়িওয়ালাদের সম্পদের হিসাব নেয়া হবে’
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসে কারণে দিশেহারা গোটা বিশ্বের মানুষ। এই মহামারি ঠেকাতে যারা সামনে সারি থাকেন সেই চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের যেসব বাড়িওয়ালা নিগৃহীত করছেন বা বের করে দিতে চাইছেন তাদের সম্পদের অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান এ কথা বলেন।


তিনি বলেন, ‘আমরা স্পেসিফিক যদি জানতে পারি কোনো ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীকে বাড়ি থেকে বের করে দেয়ার মতো ব্যবস্থা নেয়া হচ্ছে, তাহলে আমরা এ সকল বাড়িওয়ালাদের বিরুদ্ধে আমাদের আওতায় যে সকল আইন আছে, সে সকল আইন আমরা প্রয়োগ করব।’


দুদক চেয়ারম্যান আরো বলেন, আর কেউ যদি মনে করে আজকের দিনই শেষদিন, না, আজকের দিন শেষদিন নয়। সামনে আরও দিন আছে। আমরা নোট রাখছি।


এদিকে, আইডিসিআর এর তথ্য মতে, মহামারি করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানী হয়েছে। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে ১২৩১ জন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন