না’গঞ্জ থেকে নেত্রকোনাফেরত ৬ গার্মেন্টসকর্মীর করোনা পজিটিভ
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৮:৪৭ পিএম
যুগের চিন্তা রিপোর্ট: নেত্রকোনায় আরও ৬ পোশাককর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় ওই পোশাককর্মীদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এই জেলাতে নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ৫ জনের বাড়ি বারহাট্টা উপজেলার দেওপুর গ্রামে ও একজনের বাড়ি চাঁনপুর গ্রামে। তারা প্রত্যেকেই নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তিন দিন আগে কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন। এরপর থেকে জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার চিকিৎকরা তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়।
এই নিয়ে গত ৫ দিনের ব্যবধানে মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন পোশাককর্মী, একজন নার্স ও একজন এনজিওকর্মী। ইতিমধ্যে নেত্রকোনা জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।


