Logo
Logo
×

স্বদেশ

পটুয়াখালীতে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০১:৩০ পিএম

পটুয়াখালীতে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পটুয়াখালীতে প্রবেশ করা মানুষের জন্য ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট চালু করা হয়েছে। 
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাটে এমভি এ আর খান লঞ্চে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তি এই জেলায় প্রবেশ করবে তাদেরকে এই লঞ্চে ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এমভি এ আর খান লঞ্চে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে একজন চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন