Logo
Logo
×

স্বদেশ

ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান সেতুমন্ত্রীর

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১২:১২ পিএম

ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান সেতুমন্ত্রীর
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। পহেলা বৈশাখের এই দিনে ধর্ম বর্ণ-নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চিরমঙ্গলের জয়গান করি। সকলের জীবন ভরে উঠুকে আনন্দে বিশুদ্ধতায়। বাংলা নববর্ষ ১৪২৭ সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক।’
মন্ত্রী আরও বলেন, ‘আজ এমন একটি সময়ে আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনাভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল করে এই করোনাভাইরাসকে পরাজিত করব ইনশাল্লাহ। চিরায়ত বাঙালি চেতনায় বাড়িতে বসে নববর্ষ উদযাপন করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি।’ 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন