Logo
Logo
×

স্বদেশ

ফার্মেসিতে ডাকাতির ‘মূলহোতা’ বন্দুকযুদ্ধে নিহত

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১১:১০ এএম

ফার্মেসিতে ডাকাতির ‘মূলহোতা’ বন্দুকযুদ্ধে নিহত
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: মোহাম্মদপুরের বিল্লাহ ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনায় পলাতক আসামি আলী হোসেন টিটু বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পুলিশের দাবি, টিটু দুই ডাকাতির ঘটনার ‘মূলহোতা’।
সোমবার (১৩ এপ্রির) গভীর রাতে মোহাম্মদপুরের বসিলায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি মারা যান।
গতকাল সোমবার টিটুর অবস্থান মোহাম্মদপুর এলাকায় শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযানে যায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান তিনি। ডাকাত দলটির অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ জানিয়েছে, নিহত টিটুর গ্রামের বাড়ি সিলেট। রাজধানীর ডেমরায় থাকতেন তিনি। গ্রেপ্তার সোহেল ও নিহত টিটু ডাকাত দলটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। চুরি, ছিনতাই ও ডাকাতি করা অর্থের ৪০ ভাগ পেতেন তারা। বাকি ৬০ ভাগ টাকা অন্যদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হতো। সোহেলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। থাকতেন মিরপুর-১ নম্বর এলাকায়। কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা সোহরাবের বাড়ি শরীয়তপুরে ও শাহিনের বাড়ি বরিশালে। গ্রেপ্তার নেওয়াজ থাকতেন মিরপুর চিড়িয়াখানা এলাকায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন