Logo
Logo
×

স্বদেশ

আ’লীগ সভাপতি ২২৯ বস্তা চালসহ আটক

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:১২ এএম

আ’লীগ সভাপতি ২২৯ বস্তা চালসহ আটক
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীকে (৬০) ২২৯ বস্তা ত্রাণের চালসহ আটক করেছে র‌্যাব।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব -১২ পাবনা ক্যাম্পের একটি টিম বেড়া উপজেলার বাঁধের হাটে নিজ গোডাউন থেকে তাকে আটক করে।
কমান্ডার (র‌্যাব-১২) আমিনুল কবির তরফদার জানান, ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী তার ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ২২৯ বস্তা ত্রাণের (ভিজিএফ) চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে বাঁধের হাটে নিজ গোডাউনে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার এবং চেয়ারম্যান কোরবান আলীকে আটক করে।
এদিকে কোরবান চেয়ারম্যান আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন