যুগের চিন্তা রিপোর্ট: পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তিন বছরের জন্য তিনি এই নিয়োগ পেলেন। সোমবার (১৩ এপ্রিল) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (১৪ এপ্রিল) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
সরকারি চাকরি আইন অনুযায়ী তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।


