Logo
Logo
×

স্বদেশ

দেশে করোনায় আরও ৫ জনের প্রাণহানি, আক্রান্ত বেড়ে ৮০৩

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০২:৪৮ পিএম

দেশে করোনায় আরও ৫ জনের প্রাণহানি, আক্রান্ত বেড়ে ৮০৩
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৪২ জন।
সোমবার (১৩ এপ্রিল) মহাখালী থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
আজ স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ৮০৩। যারা আগে থেকে আক্রান্ত ছিলেন তাদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। মোট মৃতের সংখ্যা হয়েছে ৩৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ১৪ হাজার ২৯০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৪ হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৮৭৯ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন