Logo
Logo
×

স্বদেশ

নারায়ণগঞ্জ থেকে জ্বর নিয়ে মুন্সিগঞ্জে করোনা পজিটিভ

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১১:২৪ এএম

নারায়ণগঞ্জ থেকে জ্বর নিয়ে মুন্সিগঞ্জে করোনা পজিটিভ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে জ্বর ও মাথা ব্যথা নিয়ে কয়েকদিন আগে উপজেলার নাগের হাট এসেছিলেন। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  
লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, লৌহজং থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ২৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৮ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে। একজনের করোনা পজিটিভ এসেছে। বাকি পাঁচজনের রেজাল্ট এখনও পাওয়া যায়নি। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নাগেরহাট গ্রামে। তিনি কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে লৌহজংয়ে গ্রামের বাড়িতে আসেন।
এর আগে মুন্সিগঞ্জের পাঁচটি উপজেলা শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গীবাড়ি, গজারিয়া ও মুন্সিগঞ্জ সদরে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়। লৌহজংয়ের নতুন আক্রান্ত রোগী নিয়ে মুন্সিগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৩।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন