Logo
Logo
×

স্বদেশ

সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দিবে প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১১:০৭ এএম

সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দিবে প্রধানমন্ত্রী
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে করোনাভাইরাস পরিস্থিতি ও বাংলা নববর্ষের অনুষ্ঠান সম্পর্কে নির্দেশনা দেবেন বলে জানা গেছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।
এর আগে গত ২৫ মার্চ করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি জানতে ও দিক দির্নেশনা দিতে কয়েক দফা ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। জানা গেছে, এই ভিডিও কনফারেন্স পর্যায়ক্রমে সব জেলার সংশ্লিষ্টদের সঙ্গে করবেন প্রধানমন্ত্রী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন