যুগের চিন্তা রিপোর্ট: চট্টগ্রামে রোববার করোনা শনাক্ত প্রতিবন্ধী শিশুটি মারা গেছে। এর আগে গতকালের নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শিশুটির বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায়। রোববার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, রাত আড়াইটায় ওই শিশুকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। পরে ৩টার দিকে তার মৃত্যু হয়। এখন নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের কারণে এক বৃদ্ধের মৃত হয়। এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বেশ কিছু বাড়ি লকডাউন করা হয়। এছাড়া গতকাল চট্টগ্রামের বিআইটিআইডি তে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন ৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়। বর্তমানে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন।


