Logo
Logo
×

স্বদেশ

হাট-বাজারগুলো খোলা জায়গায় স্থানান্তরে নির্দেশ সরকারের

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:০৮ পিএম

হাট-বাজারগুলো খোলা জায়গায় স্থানান্তরে নির্দেশ সরকারের
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শের পর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের হাট-বাজারগুলো খোলা জায়গায় স্থানান্তরে নির্দেশ দিয়েছে সরকার। রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, মাঠ বা খোলা জায়গায় দূরত্বটা বজায় রেখে যার যার পণ্য নিয়ে বসবে। সবাই সেখান থেকে কিনে নিয়ে চলে যাবে। কোনো ভিড় যেন না হয়। সে বিষয়ে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। এরপরই নির্দেশনা জারি করলো স্থানীয় সরকার বিভাগ।
করেনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে গ্রামীণ হাট-বাজার, কাঁচা বাজারগুলো পাশের স্কুলের মাঠ, খোলা মাঠ এবং খোলা জায়গায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন