Logo
Logo
×

স্বদেশ

কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০১:২৩ পিএম

কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা
Swapno


যুগের চিন্তা রিপোর্ট: করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রান্তিক পযার্য়ের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসনের সঙ্গে করোনাভাইরাসের পরিস্থিতি ও করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সের আগে দেওয়া বক্তব্যে সূচনা এ আহ্বান জানান তিনি।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা নতুন এবং একটি পুনঃঅর্থায়ন স্কিম গ্রহণ করবে। এখানে শুধু কৃষিখাতেই ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ফান্ড তৈরি করবো। এই স্ক্রিমে গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।

 

কৃষি ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘করোনার কারণে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সেজন্য শিল্প, কৃষি সবক্ষেত্রে প্রণোদনা ঘোষণা করেছি, যাতে সবকিছু অব্যাহত থাকে। মানুষের জীবন বাঁচানোই আমাদের লক্ষ্য। জেলে-কামার-তাঁতীসহ সব মানুষ এ প্রণোদনার আওতায় আছে।

 

মূলত গ্রামাঞ্চলে যারা ক্ষুদ্র ও মাঝারি চাষি এই তহবিল থেকে তাদের জন্য দেওয়া হবে। তারা কৃষি-ফুল-ফল, মৎস্য চাষ, পোল্ট্রি, ডেইরি খামার ইত্যাদি কাজে উৎপাদন করতে এই টাকা তারা ব্যবহার করতে পারবেন।

 

প্রতিটি জমিকে উৎপাদনের আওতায় আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একখণ্ড জমিও যাতে অনাবাদী না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যেখানে যতটুকু জমি আছে, সেখানে কৃষিপণ্য উৎপাদন করুন।

 

মসলা জাতীয় পণ্য উৎপাদনে ৪ শতাংশ সুদের ঋণদান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, পেঁয়াজ-রসুন-আদাসহ মসলা জাতীয় পণ্য উৎপাদন করলে বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হয়। সেটা অতীতে কার্যকর করা হয়েছে তা অব্যাহত থাকবে। পাশাপাশি নতুন স্কিমে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা। এখান থেকে মাত্র ৫ শতাংশ সুদে কৃষকের জন্য বরাদ্দ দেবো। 

 

গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন