Logo
Logo
×

স্বদেশ

নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধায় ফেরা শ্রমিক করোনা পজেটিভ

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:৩২ এএম

নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধায় ফেরা শ্রমিক করোনা পজেটিভ
Swapno

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেরা এক গার্মেন্ট শ্রমিক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে গোবিন্দগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা জনাব ডা. মজিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 

আক্রান্ত গার্মেন্টস শ্রমিক গোবিন্দগঞ্জের শালমারা ইউপির মিরাপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৬ মার্চ নারায়ণগঞ্জ থেকে তিনি বাড়িতে যান। এর দু’দিন পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তার অসুস্থতার খবর পেয়ে ৮ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। পরীক্ষার পর শনিবার বিকালে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷ আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্য ও আশপাশের সংস্পর্শে আসা কয়েকটি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন