Logo
Logo
×

স্বদেশ

অবশেষে ফাঁসির দড়িতে ঝুলল বঙ্গবন্ধুর খুনি মাজেদ

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১২:২২ এএম

অবশেষে ফাঁসির দড়িতে ঝুলল বঙ্গবন্ধুর খুনি মাজেদ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: দীর্ঘ ৪৫ বছর পর অবশেষে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের। শনিবার (১১ এপ্রিল)) রাত ১২ টা ১ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। জল্লাদ শাজাহানের নেতৃত্বে একদল জল্লাদ ফাঁসি কার্যকর করেন। 
কারা কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছ। ফাঁসি কার্যকরের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঢাকা জেলা প্রশাসক, সিনিয়র জেল সুপার, জেল সুপার, ডেপুটি জেলার, সিভিল সার্জনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফাঁসি কার্যকরের বিষয়টি আগে থেকে নিশ্চিত ছিল। তাই রাত ১০টার পর কারা মসজিদের ইমাম আবদুল মাজেদকে তার সেলে গিয়ে তওবা পড়িয়েছেন। কারা সূত্র জানায়, তওবা পড়ানোর সময় চিৎকার করে কেঁদে তওবা পড়েছেন ক্যাপ্টেন মাজেদ।
এদিকে মাজেদের মরদেহ নেয়ার জন্য ইতিমধ্যে তিনটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। সিভিল সার্জন মাজেদের মৃত্যু নিশ্চিতের পর তাকে যেকোনো একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে।
ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে কেরানীগঞ্জের কারাগারের চারপাশে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন