Logo
Logo
×

স্বদেশ

এবার সিলেট লকডাউন

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৫:৫৪ পিএম

এবার সিলেট লকডাউন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেটকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী এম. এমদাদুল ইসলাম বলেন, জেলার মানুষদের করোনার হাত থেকে রক্ষা করতেই পুরো সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সিলট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে কেউ সিলেটে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে জেলার এক উপজেলা থেকে আরেক উপজেলায়ও যাতায়াত করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ আজ থেকে কার্যকর হবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন