Logo
Logo
×

স্বদেশ

২৫ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৫:১১ পিএম

২৫ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত: ওবায়দুল কাদের
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত বাড়ানো হলো। একটি কুচক্রী মহল এ দুর্যোগকালে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। এসব গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, সব মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসতে হবে। এই লড়াইয়ে জিততে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন