যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের কারণে আবারও ফ্লাইট বাতিলের ঘোষণা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগির সংখ্যা ৪২৪ জন।


