Logo
Logo
×

স্বদেশ

করোনা নিয়ে পালিয়ে টাঙ্গাইলে গার্মেন্টসকর্মী, গ্রাম লকডাউন

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০২:২২ পিএম

করোনা নিয়ে পালিয়ে টাঙ্গাইলে গার্মেন্টসকর্মী, গ্রাম লকডাউন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গোড়ার দেউলী পশ্চিমপাড়া গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি পেশায় গার্মেন্টসকর্মী। এ ঘটনায় ওই ব্যক্তির গ্রাম লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন ওই ব্যক্তি। গাজীপুরে থাকা অবস্থায় কয়েকদিন আগে তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলে আইইডিসিআরে তার নমুনা পরীক্ষা করান এতে তার করোনাভাইরাস ধরা পড়ে।ওই ব্যক্তি বিষয়টি জানতে পেরে বুধবার নিজ বাড়ি ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের গোড়ার দেউলি পশ্চিমপাড়া পালিয়ে এসে মোবাইল বন্ধ রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে তার খোঁজ নিয়ে বাড়ি থেকে তাকে উদ্ধার করে শুক্রবার (১০ এপ্রিল) রাতে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় গোড়ার দেউলী গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন