Logo
Logo
×

স্বদেশ

রোববার খুলনা- বরিশাল বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স 

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৫০ এএম

রোববার খুলনা- বরিশাল বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স 
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমন নিয়ে দেশের বিভিন্ন জেলার পরিস্থিতি জানতে এবং নির্দেশনা দিতে ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে রোববার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী।
সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলো যুক্ত হবে। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন