যুগের চিন্তা রিপোর্ট: রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হেমন্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১০ এপ্রিল) দিনগত গভীর রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাঙামাটির জুরাছড়ি উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নিয়ন্ত্রিত এলাকা হিসেবেই পরিচিত। এক সময় ইউপিডিএফ’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন হেমন্ত। পরবর্তীকালে হেমন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর সন্তু গ্রুপের জেএসএস এর চাপে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে আসেন তিনি। পরিবারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ড দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


