যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের প্রাণহানি হয়েছে। করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছে ৯৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৪২৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে ৭ হাজার ৩৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে। নতুন ৯৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ৯৪ জনের মধ্যে সর্বোচ্চ ঢাকায় শনাক্ত হয়েছেন ৩৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ জন নারায়ণগঞ্জে শনাক্ত হয়েছেন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪২৪ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৬ জন ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩ জন রাজধানী ঢাকার, নারায়ণগঞ্জের ২ জন এবং ১ জন পটুয়াখালীর ছিলেন।


