যুগের চিন্তা রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি বাড়লো আরও ১১ দিন। আগে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল সেটা এখন ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রায় সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় সরকার আজ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় সাধারণ ছুটির মেয়াদ।


