যুগের চিন্তা রিপোর্ট: দেশে কোভিড-১৯ সংক্রমন ঠেকাতে সাধারণ ছুটি আরো সাত দিন বাড়াতে পারে বলে সরকারী নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়। করোনাভাইরাসের সংক্রমন ও ঝুকি না কমা পর্যন্ত এ ছুটি বাড়াতে পারে সরকার। যে কোনো মুহুর্তে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করে ছুটি বাড়ানো হবে কিনা। এর আগে দেশবাসীকে একমাস ধৈর্য ধরে বাসাবাড়িতে থাকার আহবান করেছিলেন সরকার প্রধান।
ছুটির বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ছুটি বাড়ানোর বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিবেন।
অন্যদিকে সরকারের উচ্চপর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ছুটি বাড়ানোর ব্যাপারে সুপারিশ পাঠানো হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রায় সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।


