Logo
Logo
×

স্বদেশ

ভাষা আন্দোলনের অগ্রসেনানী সুফিয়া আহমেদ আর নেই

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১২:০৬ পিএম

ভাষা আন্দোলনের অগ্রসেনানী সুফিয়া আহমেদ আর নেই
Swapno

যুগের চিন্তা রিপোর্ট; না ফেরার দেশে চলে গেলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী এবং দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি অধ্যাপক সুফিয়া আহমেদের মৃত্যুতে শোক এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
উল্লেখ্য, ভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভেঙে যে মিছিল বের হয়, তার অগ্রসেনানী ছিলেন এই নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন জারির প্রতিবাদে মিছিলকারী নারীদের মধ্যেও তিনি ছিলেন অগ্রগণ্য। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করা সুফিয়া আহমেদ ১৯৬০ সালে লন্ডনের একটি প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  এছাড়া ১৯৬১ সালে নিজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন সুফিয়া আহমেদ। এরপর ১৯৮৩ সালে একই বিভাগে অধ্যাপক হন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন