Logo
Logo
×

স্বদেশ

হোম কোয়ারেইনটাইনেই থাকছেন খালেদা জিয়া

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৩:১০ পিএম

হোম কোয়ারেইনটাইনেই থাকছেন খালেদা জিয়া
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৪দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হচ্ছে আজ। তবে হোম কোয়ারেন্টাইন শেষ হলেও করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে তিনি কোয়ারেইনটাইনেই থাকবেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মোবাইল ফোনে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
তিনি বলে, ‘সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রামণে যে অবস্থা এবং পরো দেশ লকডাউনের মতো হয়ে গেছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে তো শতভাগ তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘আজ উনার ১৪ দিনের কোয়ারেন্টাইনের শেষ দিন। আজকের পর থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে তার পরিবারের সদস্য তার সাথে দেখ করতে পারবেন।’
উল্লেখ্য, গত ২৫ মার্চ শর্তসাপেক্ষে দুই বছরের বেশি সময় কারাগারা ভোগের পর মুক্তি পান খালেদা জিয়া। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন