যুগের চিন্তা রিপোর্ট: গোটা বিশ্বেজুড়ে মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১২ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে।
নতুন ১১২ জন নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহাখালী থেকে অনলাইন ব্রিফিংয়ে যোগ দিয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় উপস্থিত ছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যরা।


