যুগের চিন্তা রিপোার্ট : করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ১ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
ওয়ার্ল্ডওমিটার ও জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৫৬৫ জনে। আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ১১৬ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৩১ হাজার ৩৫৪ জন।


