যুগের চিন্তা রিপোর্ট : করোনা আতঙ্কের মধ্যে কোথাও না যাওয়াই ভালো। তারপরও জরুরি প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। তার আগে দেখে নিন জায়গাটি খোলা আছে কি-না।
বন্ধ থাকবে যেসব এলাকা
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলখেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
মার্কেট
করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান খোলা থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।


