Logo
Logo
×

স্বদেশ

করোনাভাইরাসে আরো দুজন আক্রান্ত, মোট রোগী ১০জন

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০১:৪২ পিএম

করোনাভাইরাসে আরো দুজন আক্রান্ত, মোট রোগী ১০জন
Swapno

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশে আরো দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০জন।


নতুন আক্রান্ত দুজনের একজন আগে থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। অপরজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, আরেকজন বিদেশ ফেরত একজন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তাদের সবাই বিদেশ ফেরত অথবা তাদের সংস্পর্শে এসেছেন বলে বলছে আইইডিসিআর।


আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন। তিনি বলছেন, বাংলাদেশে এখন পর্যন্ত স্থানীয় বা সামাজিক সংক্রমণের ঘটনা পাওয়া যায়নি। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৩জন আর ১৬জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
মীরজাদী সেব্রিনা বলেন, ''আমরা আবারো বলছি, পারিবারিকভাবে খুব শক্তভাবে আমাদের কোয়ারেন্টিন পালন করতে হবে। কারণ পরিবারের সদস্যদের মধ্যে আমরা সংক্রমণ দেখতে পাচ্ছি।''


আইইডিসিআরের পরিচালক বলছেন, গত ২৪ ঘণ্টায় ৩৬জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২৭৭জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। (তথ্যসূত্র : বিবিসি)

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন