Logo
Logo
×

স্বদেশ

কেরাণীগঞ্জ  শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৬:৪৫ পিএম

কেরাণীগঞ্জ  শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী
Swapno

যুগের চিন্তা ২৪ : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ কোণ্ডা ব্রাহ্মণগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষক ও সাংবাদিক রণজিৎ মোদক।

 

বিকালে আশ্রম প্রাঙ্গণে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রীশ্রী গীতা সংঘের প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী গোবিন্দ লাল সরকার, বীর মুক্তিযোদ্ধা নকুল বর্মণ, গোপাল কৃষ্ণ সাহা, অজিত দাস প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সহসভাপতি শ্রী বিজয় কৃষ্ণ রাজবংশী, সহসভাপতি শ্রী জীবন সরকার, জহরলাল সরদার, রতন মন্ডল, সহ-সাধারণ সম্পাদক নারায়ণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক ডা. পরিতোষ দাশ, কোষাধক্ষ্য শ্রী অবিনাশ রক্ষিত, প্রচার সম্পাদক অখিল কর্মকার প্রমুখ। 

 

বক্তারা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন আদর্শকে সকলের সামনে তুলে ধরেন। এসময় লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কন্ঠশিল্পী রঞ্জন ও তার দল ধর্মীয় গান পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন