Logo
Logo
×

স্বদেশ

ইউএনওরা পাচ্ছেন ‘পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ’

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৯ পিএম

ইউএনওরা পাচ্ছেন ‘পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ’
Swapno

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ৫০টি পাজেরো গাড়ি কেনা হচ্ছে। গাড়ির নাম ‘পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ’। প্রতিটির দাম ৯৪ লাখ টাকা। সে হিসেবে ৫০টির দাম পড়বে ৪৭ কোটি টাকা।

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদনের কথা জানান।

 

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ সব গাড়ি  কেনা হবে।

 

বৈঠকে উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, সরকারি যানবাহন অধিদপ্তর ২০০৬-২০০৭ অর্থবছর থেকে ইউএনওদের সরকারি ও দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জিপ বরাদ্দ দিয়ে আসছে। পুরোনো জিপগুলোর আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এগুলো মেরামত করে প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গতিশীলতা ব্যাহত হচ্ছে। ৫০টি জিপ গাড়ি উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কিনতে সময় লাগবে। তাই সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা দরকার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন