Logo
Logo
×

স্বদেশ

নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল মতিন সাউদকে গণসংবর্ধনা

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০ পিএম

নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল মতিন সাউদকে গণসংবর্ধনা
Swapno

ডেমরা (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল মতিন সাউদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩ ফেব্রয়ারি) বিকেলে ওয়ার্ডের ডগাইরস্থ শরীফ কমিউনিটি সেন্টার এ গণসংবর্ধনা দেয়া হয়। 

 

কাইউম সাউদের সভাপতিত্বে এবং মু.ওবায়দুর রহমান মৃধার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন, মো. জাকির হোসেন, ওমর ফারুক, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, আমান উল্লাহ সাউদ, মতিয়র রহমান, আব্দুস সুবহান, মো. জহিরুল ইসলাম জহির, মু. মাসুম, রাসেল ভূঁইয়া, ফয়সাল, মজিবুর রহমান কাজী (রতন স্যার), মো. সুজন মিয়া প্রমুখ। এ সময়ে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ৬৬নং ওয়ার্ডবাসী একজন সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে আব্দুল মতিন সাউদকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। তিনি গণমানুষের সেবার প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অতীতেও তিনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা বিশ্বাস করি, নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল মতিন সাউদ ৬৬নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে ওয়ার্ডের সকল প্রকার সমস্যাদি দূর করে একটি আদর্শ ওয়ার্ডে রূপান্তরিত করবেন। আমরা তার প্রতি এ প্রত্যাশাই ব্যক্ত করছি। 


নব নির্বাচিত কাউন্সিলর¡ আব্দুল মতিন সাউদ বলেন, আমি ৬৬নং ওয়ার্ডবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আমাকে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দান করেছেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে সন্ত্রাস, মাদকসহ সকল প্রকার অনিয়ম দুর্নীতি রোধ করে ৬৬নং ওয়ার্ডকে শান্তি-শৃঙ্খলা বেষ্টিত একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আমি আপনাদের সকলের নিকট সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন