Logo
Logo
×

স্বদেশ

আতিকুল ইসলামের পক্ষে যুবলীগের ব্যাপক গণসংযোগ ও মিছিল

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১১:৪২ পিএম

আতিকুল ইসলামের পক্ষে যুবলীগের ব্যাপক গণসংযোগ ও মিছিল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা উত্তর সিটি কপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে যুবলীগ।  গণসংযোগের নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এড. মোতাহার হোসেন সাজু। 


সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উত্তরের ৫১, ৫২, ৫৩, ৫৪নং ওয়ার্ড ঢাকা- ১৮ আসনের উত্তরার ১২ নং সেক্টরের জমজম টাওয়ার থেকে শুরু হয়ে বাউনিয়া, নলভোগ, কালিয়ার টেক এলাকায় যুবলীগের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। 


গণসংযোগ ও মিছিলে ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, আওয়ামীলীগ নেতা আজমত উল্লাহ খান, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সহ সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, যুবলীগ নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, মোঃ আলমগীর হোসেন, জি এম গফ্ফার হোসেন, আলী হেসেন লিটন, ইঞ্জিনিয়ার মশিউর রহমান, মোঃ নাজমুল হাসান, মোঃ নূর আলম মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন সরকার, তথ্য ও গবেশণা সম্পাদক মোঃ সেলিম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে বিকেল ৩ টায় ৩১ নং ওয়ার্ড মোহাম্মদপুর টাউন হলের সামনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর মসিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এড. মোতাহার হোসেন সাজু।  বক্তৃতায় এড. মোতাহার হোসেন সাজু ঢাকা উত্তর সিটির উন্নয়নের ধারাকে বেগবান করার লক্ষে এবং সুস্থ সচল আধুনিক ঢাকা বিনির্মানে কাজ করার জন্য আতিকুল ইসলামের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। 


একই সাথে স্থানীয় কাউন্সিলর প্রার্থী ডেইজি সারওয়ারকে লাটিম মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদেও অনুরোধ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, কাউন্সিলর লাটিম মার্কার প্রার্থী ডেইজি সারওয়ার। 


সভাশেষে মোহাম্মদপুর টাউনহল, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডসহ ৩১ নং ওয়ার্ডেও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ। 
উপস্থিত  ছিলেন যুবলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, সাবেক সহ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ জহির উদ্দিন খসরু, সাবে কযুবলীগ নেতাস অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, জি এম গফ্ফার হোসেন, আলী হেসেন লিটন, মোঃ নাজমুল হাসান, মোঃ নূর আলম মিয়া, সাহিদুল ইসলাম সুমনসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।


এ সময়ে ৩৮ নং ওয়ার্ডের হোসেন মার্কেট, ময়নারবাগ, আদর্শ নগরসহ বিভিন্ন রোডে কেন্দ্রীয় যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমের নেতৃত্বে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলামের নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করে৭, ৮, ১০ ও ৯৩ নং ওয়ার্ডের  বিভিন্ন এলাকা লিফলেট বিতরন ও গণসংযোগ করা হয়।

 

গণসংযোগে উপ¯ি’ত  ছিলেন যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সম্পাদক মোঃআফতাব খন্দকার রনি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহসভাপতি মোঃ জলিরুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়ের উদ্দিনআহমেদ খায়রুল, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন