Logo
Logo
×

স্বদেশ

আতিকুল’র পক্ষে যুবলীগ’র সাধারণ সম্পাদক নিখিলের নেতৃত্বে গণসংযোগ 

Icon

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৩৩ পিএম

আতিকুল’র পক্ষে যুবলীগ’র সাধারণ সম্পাদক নিখিলের নেতৃত্বে গণসংযোগ 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা উত্তর সিটি করপোরেশন নিবার্চনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলামের নৌকার পক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছেন আওয়ামী যুবলীগ। 

 

রোববার (২৬ জানুয়ারী ) দুপুর দুইটায় উত্তরের ১৩ নং ওয়ার্ডের  মনিপুর হাই স্কুল, গ্রামীন ব্যাংকের পিছনে,বড় বাগবাজার, হক ব্রাদার্স, পূর্ব মনিপুর কাঠাল তলা, পীরেরবাগ এলাকায় যুবলীগের উদ্যোগে গণসংযোগও পথ সভা অনুষ্ঠিত হয়। 


গণসংযোগে কালে আরোও উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সম্পাদক মোঃ আফতাব খন্দকার রনি, নির্বাহী কমিটির সাবেক সদস্য এড. সিদ্দিকুর রহমান, জিল্লুর রহমান মিলন,সামসুল ইসলাম পাটোয়ারী, সামছুল হক অনিক,ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে বিকেল চারটায় উত্তরের ২৪ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ শাহ আলম সারফুর সভাপতিত্বে তেজগাও শিল্পঞ্চল এলাকায় বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উত্তরের ২৪, ২৫,ও ২৬ নং ওয়ার্ড যুবলীগের নেতৃত্বে নৌকা মার্কার পক্ষে খন্ড খন্ড মিছিল সভা মঞ্চের নিকট উপস্থিত হন।  এ সময় মিছিলকারীদের উপস্থিত নেতৃবৃন্দ ¯া^গত জানান। 


সমাবেশে যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলামের নৌকা মার্কা কাউন্সিলর প্রার্থী মোঃ সফিউল্লাহ সফির ঠেলাগাড়ি মার্কা এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাজমুন নাহার হেলেন এর বই মার্কারপক্ষে ভোট প্রার্থনা করেন। 


সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এড. মোতাহার হোসেন সাজু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুলহক আসাদ, কাউন্সিলর প্রার্থী মোঃ সফিউল্লাহ সফি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাজমুন নাহার হেলেন।


আরোও উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক সহ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সৈকত জোয়ার্দার, মোঃ জহির উদ্দিন খসরু, মোঃ আফতাব খন্দকার রনি, দেওয়ান আরিফুল ইসলাম ফারুক, মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী, যুবলীগের সাবেক নির্বাহী কমিটির সদস্য সামসুল ইসলাম পাটোয়ারী, সাবেক সদস্য মফিজুর রহমান মিলন সাবেক যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, জি এম গফ্ফার হোসেন, মোঃ নাজমুল হাসান, মোঃ নূও আলম মিয়া, আলী হেসেন লিটন, মোক্তার হোসেন চৌধুরী কামাল,এমদাদুল হক, সহিদুল ইসলাম সুমন, মহানগর উত্তর আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মোঃমজিবর রহমান, ২৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মানিক সহযুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন