Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় হাতপাখা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৯:২২ পিএম

ডেমরায় হাতপাখা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল
Swapno

ডেমরা (যুগর চিন্তা ২৪) : আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ডেমরায় নির্বাচনী পথসভা ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই এর মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান। 


শনিবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী হোসেন প্লাজার সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডেমরা থানা শাখার সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 


এ সময়ে সকলের কাছে ভোট ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান। আরো বক্তব্য রাখেন মাওলানা ওমর ফারুক, নজরুল ইসলাম কাজল সহ অন্যরা। 


প্রধান অতিথি মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভোট মানুষের নাগরিক অধিকার। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে সমাজের সর্বক্ষেত্রে উন্নতি সাধিত হবে। আমাদের দৃষ্টিতে আলহাজ্ব আব্দুর রহমান একজন যোগ্য ব্যক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ্য ব্যক্তিকেই মেয়র প্রার্থী পদে মনোনয়ন দিয়েছেন। 


আসুন আগামী ১ তারিখের নির্বাচনে হাতপাখা প্রতীকে আলহাজ্ব আব্দুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সকলে মিলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত ঢাকা গড়ি এবং গণতন্ত্র ও ইসলামের সুশাসন কায়েম করি। এ সময়ে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ সহ শত শত নেতাকর্মীবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন