Logo
Logo
×

স্বদেশ

বাওয়ানী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় ও দোয়া

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১১:২২ পিএম

বাওয়ানী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় ও দোয়া
Swapno

ডেমরা (যুগের চিন্তা ২৪) :  ডেমরায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাওয়ানী স্কুল এন্ড কলেজে ২০২০ সালের ্এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এসময় পরিক্ষর্াীদের উজ্জল ভবিষ্যত ও মঙ্গল কামনাায় বিশেষ দোয়া মাহফিল-মোনাজাত করা হয়। 


বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আ’লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।


বিশেষ অতিথি ছিলেন ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি হাজী হাবিবুর রহমান হাসু। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরমান আলী , সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গর্ভনিং বডির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। 


বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাইল হোসেন বলেন, আজ তোমাদের বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কন্ঠ আজ বাকরুদ্ধ।আমাদের চোখ আজ অশ্রুসজল। 


এ দীর্ঘ পথ পরিক্রমার ফাঁকে ফাঁকে হয়তো কারনে অকারনে তোমাদের বিব্রত করেছি অনেক। কিন্তু স্বভাব সুলভ ঔদার্যের যে নজিরবিহীন দৃষ্টান্ত রেখে গেলে, তা নিরন্তর হয়ে থাকবে আমাদের অন্তরে। দুর ভবিষতে তোমাদের স্মৃতি থেকে আমরা যেন বিস্মৃতি না হই, বিদায় বেলা এ নিবেদন স্মরন রেখো। আমরা তোমাদের প্রত্যেকের উজ্জল ভবিষৎ ও মঙ্গল কামনা করছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন