Logo
Logo
×

স্বদেশ

বসুন্ধরায় সর্বাধুনিক সুপার শপ বাজার সারাবেলার উদ্বোধন

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১১:৪৬ পিএম

বসুন্ধরায় সর্বাধুনিক সুপার শপ বাজার সারাবেলার উদ্বোধন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন হলো ঢাকা শহরের সর্বাধুনিক সুপার শপ বাজার সারাবেলা। সেমাবার বিকেল ৩টায় বসুন্ধরা জি ব্লকে বাজার সারাবেলা উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। 


উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- আলহাজ্ব রফিকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, কাওসার আহমেদ, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, ভিসি ২ বসুন্ধরা গ্রুপ মশিউর রহমান রাংগা, আজম খান, চিত্র নায়ক জায়েদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ।    


এসময় আহমেদ আকবর সোবহান সুপার শপের ভিতরে ঘুরে দেখে তার মুগ্ধতা প্রকাশ করে বলেন, রংধনু গ্রুপ তার নিজস্বতা, স্বকীয়তা ও জনমানুষের প্রয়োজনীয়তা অনুধাবন করে এককেটি প্রতিষ্ঠান গড়ে তুলছে। তিনি আশা ব্যক্ত করেন বাজার সারাবেলা পণ্যের মান ও সেবা নিশ্চিত করবে।

পরে তিনি বাজার সারাবেলার সফলতা কামনা করে এর বিক্রয় সেবার সবার জন্য উম্মুক্ত ঘোষনা করেন। বাজার সারাবেলার উদ্বোধন উপলক্ষে সুপার ডিসকাউন্ট অফার গ্রহন করার জন্য ক্রেতা সাধারনের ব্যাপক সাড়া পড়ে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন