Logo
Logo
×

স্বদেশ

নির্ভীক হাসির ছোঁয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৮:২৩ পিএম

নির্ভীক হাসির ছোঁয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নির্ভীক হাসির ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাজধানীর শেখদী এলাকায় হলিপার্ক আইডিয়াল স্কুলে ওই এলাকার ১০০পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। 


ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ। অন্যদের মধ্যে ছিলেন-হলিপার্ক আইডিয়াল স্কুলে প্রধান শিক্ষক জগদীশচন্দ্র শিমুল রায়, পরিচালক আকরাম হোসেন,পরীক্ষক কোচিংয়ের পরিচালক ইলিয়াস হোসেন ইমন, কমার্স কেয়ার কোচিংয়ের পরিচালক জনাব মো. রানা, ই.হক কোচিংয়ের লক্ষীবাজার, কান্দাপাড় এবং ভূইগর শাখার শিক্ষকবৃন্দ।


এছাড়াও নির্ভীক হাসির ছোঁয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব গালিব হাসান ইমন, অর্থ বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুল হাসান সজীব, দপ্তর সম্পাদক জনাব সামসুল হাসান সীমান্ত, কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জনাব তরিকুল ইসলাম তানভীর, উপ-প্রচার ও প্রসার বিষয়ক সম্পাদিকা সাবিকুন্নাহার আনিকা প্রমূখ। সংগঠনটিতে সম্পৃক্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত। তারা নিজেরা সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে ও শুভাকাঙ্খীদের সহযোগিতা নিয়ে কয়েক বছর যাবৎ দরিদ্র মানুষের সহযোগিতা করার চেষ্টা করে আসছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন